| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃষ্টির কারণে খেলা বন্ধ

  • আপডেট টাইম: 21-06-2025 ইং
  • 127169 বার পঠিত
বৃষ্টির কারণে খেলা বন্ধ
ছবির ক্যাপশন: বৃষ্টির কারণে খেলা বন্ধ

 রিপোর্টার্স২৪ ডেস্ক : আগের দিনই লিড প্রায় দুইশোর কাছে নিয়ে গিয়েছিলো বাংলাদেশ। পঞ্চম দিনে নেমে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণার প্রত্যাশাই ছিলো তাদের কাছে বেশি। তবে বাংলাদেশের  দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম খুব একটা তাড়া দেখালেন না, এগুলেন সতর্ক পথে। এদিকে দিনের এক ঘণ্টা পার হতে গলে নেমেছে বৃষ্টি।

শনিবার (২১ জুন) গল টেস্টের পঞ্চম দিনের প্রথম ঘণ্টার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। হাতে ৬ উইকেট নিয়ে ২৪৭ রানে এগিয়ে শান্তরা। 

বৃষ্টি নামার ঠিক আগে ১০২ বলে ৪৯ রান করে রান আউট হয়ে ফিরেছেন মুশফিক। শান্ত অপরাজিত আছেন ১৬৮ বলে ৮৯ রানে। এই টেস্টে ড্রয়ের সম্ভাবনা এখন প্রবল। 

৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ৬০ ওভার খেলে তারা এদিন যোগ করে আর ৬০ রান। রান তুলার গতি ওভারপ্রতি তিনের সামান্য বেশি। ম্যাচ জেতার তাড়নার কথা ভাবলে যা বেশ দৃষ্টিকটু রকমের কম। 

বাংলাদেশের দুই ব্যাটারকেই সতর্ক পথে এগুতে দেখা গেছে। দ্রুত রান আনার তাড়না তাদের মধ্যে ছিলো না। গলে উইকেট এখনো ব্যাট করার জন্য বেশ ভালো। ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কার ১০ উইকেট ফেলে ম্যাচ জেতার জন্য বোলারদের যথেষ্ট সময় বাংলাদেশ দিতে পারছে কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন। তবে এসব সমীকরণের আগে বৃষ্টি থেমে খেলা শুরু হতে হবে। 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪