| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি

  • আপডেট টাইম: 18-05-2025 ইং
  • 302223 বার পঠিত
জবি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি
ছবির ক্যাপশন: জবি শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি

জবি প্রতিনিধি:

তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।


রোববার (১৮ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তারা ১৪ মে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়।


মানববন্ধনে জবি হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল। সেখানে পুলিশ ইচ্ছাকৃতভাবে হামলা করেছে। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাচ্ছি।


নওশীন নাওয়ার জয়া বলেন, আমাদের শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর পুলিশি হামলা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। উপদেষ্টার আচরণও প্রশ্নবিদ্ধ, যা একটি ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিচ্ছবি।


সংগঠনের সাধারণ সম্পাদক জুনাইদ মাসুদ বলেন, পুলিশ প্রশাসন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে, অথচ এখন পর্যন্ত কোনো দুঃখপ্রকাশ তো দূরের কথা, ক্ষমাও চায়নি। আমরা আমাদের শিক্ষকদের অপমানের প্রতিবাদ জানাচ্ছি এবং বিচারের দাবি করছি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪