| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের লাঠিচার্জে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে নার্সিং শিক্ষার্থীরা

  • আপডেট টাইম: 14-05-2025 ইং
  • 345019 বার পঠিত
পুলিশের লাঠিচার্জে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে নার্সিং শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দিনভর আন্দোলনকারী ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করতে দেখা যায়। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এদিকে পুলিশের লাঠিচার্জে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আভি শেখ নামক এক শিক্ষার্থী জানান, আমরা পুলিশের কাছে ১০ মিনিট সময় চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সে সময় না দিয়ে লাঠিচার্জ করা হয়। এতে আমাদের অসংখ্য ভাই-বোন আহত হয়েছেন। এমনকি তিনজন এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছেন।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এক ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষে কোনও আশ্বাস না পেয়ে শাহবাগ অবস্থান নেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪