| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

  • আপডেট টাইম: 12-05-2025 ইং
  • 363164 বার পঠিত
রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ঢাবি শিক্ষার্থীরা। 

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।

এর আগে সন্ধ্যা ৭ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের শহীদরা, লও লও সালাম’, ‘চব্বিশের শহীদরা, লও লও সালাম’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেন।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে। এর প্রতিবাদে আমরা আজ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করেছি।

তারা আরও বলেন, বাংলাদেশি হিসেবে আমরা জাতীয় পতকা এবং জাতীয় সংগীতের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না। বাংলাদেশে কেউ রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হয়েই করতে হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪