ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নি:সরণ ৯০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। তবে এই পরিকল্পনা অনুমোদনের আগে সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ বিবেচনায় নমনীয়তার সুযোগ রাখা হয়েছে।
যৌথ বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করা বা ভারত সরকারের সাথে সহযোগিতার জন্য স্পষ্টভাবে আহ্বান জানানো হয়নি। এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার কার্যকারিতা এবং কূটনৈতিক সূক্ষ্মতা নিয়ে প্রশ্ন তোলে।
গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সুদানের সংঘাত থেকে পালিয়ে যাওয়া লাখ লাখ মানুষ খাদ্যসংকটে ভোগার ঝুঁকিতে রয়েছে, যা ইতোমধ্যেই খাদ্যসংকটে থাকা প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (২ জুলাই) ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত জটিল নিষেধাজ্ঞার কাঠামো ভেঙে দেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার জারি করা আদেশে ‘সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম এবং দেশের সামাজিক বন্ধন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ’ প্রতিষ্ঠানগুলোর জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে মার্কিন ডলারের ঐতিহাসিক পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে ১০ শতাংশেরও বেশি- এমন বড় ধরনের দরপতন এর আগে দেখা গিয়েছিল ১৯৭৩ সালে, যখন যুক্তরাষ্ট্র স্বর্ণমান থেকে সরে আসে। তবে এবারের প্রেক্ষাপট ৭০-এর দশকের চেয়ে ভিন্ন। এবার ডলারের পতনের মূলে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অর্থনৈতিক নীতি, বিশেষ করে শুল্ক আরোপ, এককেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং ক্রমবর্ধমান সরকারি ঋণ।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সেসনা ৪৪১ মডেলের একটি ছোট বিমান বিধ্বস্তে ৬ জন আরোহীই নিহত হয়েছেন।রোববার (২৯ জুন) সকালে বিমান বিধ্বস্ত হয়।
বৈধ অভিবাসন বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশগুলোর নাগরিকদের প্রায় ৫ লাখ নতুন কর্মভিসা দেবে ইতালি। শ্রমিকসংকট মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কম্বোডিয়ার শক্তিশালী প্রাক্তন নেতার সাথে ফাঁস হওয়া ফোনকলের জন্য মঙ্গলবার থাইল্যান্ডের বিতর্কিত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত।
ভারতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।