| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির প্রদর্শনী চলাকালে শাহবাগে ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম: 03-07-2025 ইং
  • 107009 বার পঠিত
এনসিপির প্রদর্শনী চলাকালে শাহবাগে ককটেল বিস্ফোরণ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলছিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই প্রদর্শনী শেষে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেলে করে এসে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, কে বা কারা মোটরসাইকেলে করে এসে ককটেলের মতো কিছু বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শাহবাগ মোড়ে পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তার খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার (২ জুলাই) রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনায় অজ্ঞাতরা। তার কয়েকদিন আগে একই স্থানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও একবার রূপায়ণ টাওয়ারের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪