| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

  • আপডেট টাইম: 13-06-2025 ইং
  • 149178 বার পঠিত
করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

সিনিয়র রিপোর্টার :  দেশে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৫ জন রোগী।

শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দুই নারী মারা গেছেন। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছররের মধ্যে। একজন ঢাকা বিভাগের আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একজন সরকারি হাসপাতালে আরেকজন বেসরকারি হাসপাতালে মারা যান।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে দুই জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪