| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ নীলার

প্রায়ই রাতের বেলা কল করে বলেন, ‘রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না, তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিবাদের স্লোগান’, ‘তোমার ঠোঁট সুন্দর’, ‘একটা সুন্দর ছবি পাঠাও’— এ ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে

বিস্তারিত...

ঐকমত্য কমিশনে আলোচনায় বিএনপির শর্তের সঙ্গে একমত নয় জামায়াত

একজন ব্যক্তি জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে ক্ষমতায় থাকতে পারবেন না, জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাব শর্ত সাপেক্ষে মেনে নেবে বিএনপি। এ জন্য সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান সংবিধানে যুক্ত করা যাবে না বলে শর্ত দিয়েছে দলটি। বিএনপির এই শর্তের সঙ্গে একমত নয় জামায়াতে ইসলামী।

বিস্তারিত...

দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই জামায়াতের মূল লক্ষ্য : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্ত-মানবতার কল্যাণ ও দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’

বিস্তারিত...

চীন সফরের তৃতীয় দিনে সানঝি প্রদেশ নেতার সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস পেল বিএনপি

প্রতিনিধিদলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডি’র সাথে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাই টেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

বিস্তারিত...

বিএনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি : সারজিস

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে। বুধবার রাতে (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

নির্বাচনের আগেই শাপলা-জুলাইসহ সব গণহত্যার বিচার করতে হবে: হেফাজতে ইসলাম

নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই গণহত্যাসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার দাবি করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতি দেন

বিস্তারিত...

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি : সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালনের বিষয়ে শর্তসাপেক্ষে একমত হয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করে কেবল সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হলে তারা দ্বিমত পোষণ করবে বলে জানিয়েছে দলটি। বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিস্তারিত...

‘আমরা নব্য আওয়ামী লীগের কোন সদস্যকে দলে ঠাঁই দিব না’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো.আমিনুল হক বলেন, আমরা নব্য আওয়ামী লীগের কোন সদস্যকে দলে ঠাঁই দিব না। যারা তাদের দলে ঠাঁই দিবেন তাদের কে বহিষ্কার করা হবে ।

বিস্তারিত...

কাতার আমির ও প্রধানমন্ত্রীর সম্মানে মৌসুমি ফল উপহার দিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার সরকারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বেগম খালেদা জিয়া কাতার আমিরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিস্তারিত...

সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই জাতীয় সমাবেশের ঘোষণা জামায়াতের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছে।

বিস্তারিত...

পূর্বের মবের দৃষ্টান্ত দিয়ে এখনকার মবের বৈধতা দেয়া যায় না: বাংলাদেশ ন্যাপ

শীর্ষদ্বয় বলেন, স্বাধীনতার অব্যবহিত পর থেকেই দেশে মব শুরু হয়। অর্থাৎ মব আগেও ছিল। ফ্যাসিবাদী রেজিমে এরকম শত শত মবের দৃষ্টান্ত রয়েছে। এমনকি সে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও মব হয়েছিল। আমরা তখনও মবের বিরোধিতা করেছিলাম, এখনো বিরোধিতা করছি।

বিস্তারিত...

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ছাত্রদলের শুভকামনা

বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছে ছাত্রদল।

বিস্তারিত...

জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক তারেক রহমান: রিজভী

বুধবার (২৫ জুন) নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

ড. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ ইসলামিক টিভি - একটি সুন্দর পৃথিবীর জন্য | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪